নিউ ইয়র্কে বিজয় দিবসে ইন্টারঅ্যাকটিভ নাটকে প্রবাসের মুক্তিযুদ্ধের গল্পঃ “অবিভক্ত”
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, নিউইয়র্কের ব্রোঞ্জ এর সেন্ট পল”এভাঞ্জেলিক্যাল লুথার্টন চার্চ এ ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত বিজয় উৎসব ও বিজয় শুভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিজয় শুভাযাত্রা অনুষ্ঠিত হয় বিকাল ৩টায় ব্রোঞ্জের এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে। বিজয় উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্রোঞ্জের সেন্ট পল এভাঞ্জেলিক্যাল লুথার্টন চার্চে। এতে ঢাকা ড্রামা প্রযোজিত নাটক “অবিভক্ত” – এর দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবসে। নিউ ইয়র্কের ব্রংক্স অবস্থিত হৃদয়ে বাংলাদেশ আয়োজিত “বিজয় উৎসব” শীর্ষক অনুষ্ঠানে নাটকটি মঞ্চায়ন হয়।
নাটকটির নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার হারুন, বসুনিয়া, রিপন রহমান, এজাজ আলম, প্রতিমা সুমি, লায়লা ফারজানা, কাজল, মনির হাসান এবং বিশিষ্ট রিয়েলেট ও লায়ন সাজ্জাদ রহমান খান। – খবর আইবিএননিউজ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক এই নাটকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসীদের ভুমিকা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মূল অনুসন্ধানের একটি প্রয়াসও এতে লক্ষ করা যায়। নাটকটি রচিত হয়েছে হাসান ফেরদৌসের ডকু -উপন্যাস অবলম্বনে, যার নাট্যরূপ দিয়েছেন গোলাম সারওয়ার হারুন।
দর্শকরা মুক্তচিত্তে নাটকটি উপভোগ করেন। এটি একটি ইন্টারএক্টিভ নাটক হওয়ায় কশীলব ও দর্শকদের মধ্যকার দূরত্ব ঘুচে গিয়ে সবাই যেন একাকার হয়ে যায়।
উল্লেখ্য, “অবিভক্ত”- এর প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল গত ২৭শে মার্চ, বিশ্ব নাট্য দিবস উপলক্ষে জামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং এর মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য, মুক্তিযোদ্ধা ও গুনিজনে সম্মাননা প্রদান করা হয়